বিসিবির নতুন কমিটি গঠনের একদিনের মাথায় পদত্যাগ করলেন পরিচালক মীর শাহে আলমের ছেলে শাকরুল | Daily Chandni Bazar বিসিবির নতুন কমিটি গঠনের একদিনের মাথায় পদত্যাগ করলেন পরিচালক মীর শাহে আলমের ছেলে শাকরুল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ জুন, ২০২৬ ০১:২১
বিসিবির নতুন কমিটি গঠনের একদিনের মাথায় পদত্যাগ করলেন পরিচালক মীর শাহে আলমের ছেলে শাকরুল
নিজস্ব প্রতিবেদক

বিসিবির নতুন কমিটি গঠনের একদিনের মাথায় পদত্যাগ করলেন পরিচালক মীর শাহে আলমের ছেলে শাকরুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কমিটি গঠনের মাত্র একদিন পর পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন মীর শাকরুল আলম সীমান্ত।

সোমবার (৮ জুন) বিসিবি সভাপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগপত্রে সীমান্ত উল্লেখ করেন, ব্যবসায়িক ব্যস্ততা ও পারিবারিক দায়িত্বের কারণে বিসিবির মতো গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব নয়।

মীর শাকরুল আলম সীমান্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির পুত্র। রাজশাহী অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছিলেন তিনি।