বগুড়ার শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু | Daily Chandni Bazar বগুড়ার শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ জুন, ২০২৬ ০০:২৭
বগুড়ার শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ার শেরপুর উপজেলায় বজ্রপাতে সাব্বির হোসেন (১৮) নামে এক এসএসসি (দাখিল) পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর স্কুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির হোসেন ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি ফুলতলা দাখিল মাদরাসা থেকে চলতি বছরের এসএসসি (দাখিল) পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সকালে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের একটি মেহগনি গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন সাব্বির। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।