বগুড়ায় আম খাওয়ানোর কথা বলে ৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: অভিযুক্ত গ্রেপ্তার | Daily Chandni Bazar বগুড়ায় আম খাওয়ানোর কথা বলে ৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: অভিযুক্ত গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ জুন, ২০২৬ ০০:৩১
বগুড়ায় আম খাওয়ানোর কথা বলে ৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: অভিযুক্ত গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় আম খাওয়ানোর কথা বলে ৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: অভিযুক্ত গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সামছুল ইসলাম (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত সামছুল ইসলাম উপজেলার সান্তাহার ইউনিয়নের পশ্চিম ছাতনী গ্রামের হয়দার আলীর ছেলে। মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৯ জুন মঙ্গলবার সকাল ১০টার দিকে শিশুটি বাড়ি থেকে বেরিয়ে মাকে খুঁজছিল। এ সময় অভিযুক্ত সামছুল ইসলাম তাকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে এলাকার একটি ইটভাটার পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি কোনোমতে পালিয়ে এসে মাকে ঘটনা জানায়। পরে শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শেষে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।