প্রকাশিত : ১০ জুন, ২০২৬ ০০:৪১
জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার দুপচাঁচিয়ায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত মুনির হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তি আবু তাহের রানা তালোড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি তালোড়া পৌর এলাকার স্বর্গপুর মহল্লার জাফর আলী মণ্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) রাতে তালোড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে নিহত মুনির হত্যা মামলায় আবু তাহের রানাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।