রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় | Daily Chandni Bazar রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ জুন, ২০২৬ ০১:১৬
রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়
মোঃ ফয়সাল আলম, রাজশাহী

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সঙ্গে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির সোমবার দুপুরে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।


বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে কমিশনার ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা রক্ষা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম নবনিযুক্ত কমিশনারকে শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আরএমপি কর্তৃপক্ষের মধ্যে নিয়মিত যোগাযোগ ও ঘনিষ্ঠ সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান এবং ছাত্র উপদেষ্টা প্রফেসর মো. আমিরুল ইসলামসহ আরএমপি'র সংশ্লিষ্ট কর্মকর্তারা।