বগুড়া জেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন | Daily Chandni Bazar বগুড়া জেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৬ ১৯:২৪
বগুড়া জেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন
নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন

বগুড়া জেলা ছাত্র অধিকার পরিষদের এক বছরের জন্য আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে সুমন খানকে সভাপতি, আব্দুল্লাহ আল আরাফাতকে সাধারণ সম্পাদক এবং নোমান বিন রশিদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

অনুমোদিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নিপু খান দায়িত্ব পেয়েছেন। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মাসুম রহমান, ইউসুফ আলী খান, হানজালা মাহিন ও আল হাদিদ। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মুশফিক খান।

এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন সাজেদুর রহমান, সাইমন খন্দকার, সীমান্ত হক ও আহসান হাবিব লিপু। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মনিরুল ইসলাম, মনির ইসলাম, জোবায়ের প্রধান, নাঈমুর রহমান, সুমন হাসান ও মোঃ মাহিদুল ইসলাম।

দপ্তর সম্পাদক হিসেবে এহসান খান এবং উপ-দপ্তর সম্পাদক হিসেবে মোঃ মনির হোসেন দায়িত্ব পালন করবেন। প্রচার সম্পাদক হিসেবে আহসান হাবিব, অর্থ সম্পাদক নাহিদ হাসান, ক্রীড়া সম্পাদক মোঃ রাফি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

এছাড়া রাজনৈতিক ও পাঠচক্র বিষয়ক সম্পাদক হিসেবে সোহেল রানা মিঠু, তথ্য ও গবেষণা সম্পাদক নাঈম হোসেন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুমন আহম্মেদ এবং ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে নুরে জান্নাত নুর মনোনীত হয়েছেন। কমিটির কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন শাকিরুল ইসলাম ও মাজেদ সালাফি।

নবগঠিত এই আংশিক কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে কাজ করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।