বগুড়ায় চালু হচ্ছে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস, পৌঁছেছে দুটি বাস | Daily Chandni Bazar বগুড়ায় চালু হচ্ছে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস, পৌঁছেছে দুটি বাস | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ আগস্ট, ২০২৬ ০০:৩৫
বগুড়ায় চালু হচ্ছে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস, পৌঁছেছে দুটি বাস
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় চালু হচ্ছে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস, পৌঁছেছে দুটি বাস

ছবি- AI Generated

বগুড়ায় নারী ও শিশুদের নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে চালু হতে যাচ্ছে বিশেষ বাস সার্ভিস। ইতোমধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বগুড়া বাস ডিপোতে দুটি বাস পৌঁছেছে।

বিআরটিসি সূত্র জানায়, বিশেষ এই বাস সার্ভিসে চালক, সুপারভাইজারসহ সংশ্লিষ্ট কর্মীরা নারী হবেন। গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের জন্য স্বাচ্ছন্দ্যময় পরিবেশ তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

সূত্র আরও জানায়, চলতি মাসে ঢাকায় আনুষ্ঠানিক উদ্বোধনের পর বগুড়া শহরে বাস দুটি নিয়মিত চলাচল শুরু করবে। তবে এখনো বাস চলাচলের নির্ধারিত রুট ও ভাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

বিআরটিসি বগুড়া ডিপোর ব্যবস্থাপক শাহিনুল ইসলাম বলেন, ঢাকার কেন্দ্রীয় কার্যালয় থেকে উদ্বোধনের পর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বাস চলাচলের রুট ও ভাড়া নির্ধারণ করা হবে। নির্দেশনা পাওয়ার পরই বাস দুটি যাত্রী পরিবহন শুরু করবে।