বগুড়ার শাহ বিপণিতে নিষিদ্ধ প্রসাধনী, বিএসটিআই কর্তৃক জরিমানা | Daily Chandni Bazar বগুড়ার শাহ বিপণিতে নিষিদ্ধ প্রসাধনী, বিএসটিআই কর্তৃক জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬ ১২:০৪
বগুড়ার শাহ বিপণিতে নিষিদ্ধ প্রসাধনী, বিএসটিআই কর্তৃক জরিমানা
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শাহ বিপণিতে নিষিদ্ধ প্রসাধনী, বিএসটিআই কর্তৃক জরিমানা

বগুড়ায় বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ঘোষিত বিপজ্জনক প্রসাধনী সামগ্রী বিক্রির দায়ে শাহ বিপণি বিতানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের নিউমার্কেট এলাকায় জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, শাহ বিপণি বিতানে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ঘোষিত নিউ ফেস, ডিউ, নিভিয়া, চাঁদনী, পার্ল ও গোরি ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রী বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক শাহ্ আলম পলাশ খাঁন ও ফিল্ড অফিসার শাহানূর হোসেন খান। সার্বিক সহযোগিতা করেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক (সিএম) দেলোয়ার হোসেন।

বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ বলেন, অভিযান চলাকালে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি নিউমার্কেটের অন্যান্য প্রসাধনী ব্যবসায়ীদের নিষিদ্ধ পণ্য বিক্রি না করতে সতর্ক ও সচেতন করা হয়েছে।