বগুড়ায় যুব মহিলা লীগের সাবেক কর্মী নুপুর সিটি করপোরেশন কার্যালয় হতে গ্রেপ্তার | Daily Chandni Bazar বগুড়ায় যুব মহিলা লীগের সাবেক কর্মী নুপুর সিটি করপোরেশন কার্যালয় হতে গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬ ১২:১৯
বগুড়ায় যুব মহিলা লীগের সাবেক কর্মী নুপুর সিটি করপোরেশন কার্যালয় হতে গ্রেপ্তার
আওয়ামী লীগ নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় যুব মহিলা লীগের সাবেক কর্মী নুপুর সিটি করপোরেশন কার্যালয় হতে গ্রেপ্তার

বগুড়া জেলা যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বগুড়া সিটি করপোরেশনের কর্মী আইভি খাতুন নুপুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সিটি করপোরেশন কার্যালয়ে দায়িত্ব পালনরত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, নুপুর একটি নাশকতার মামলার আসামি। এছাড়া তিনি আত্মগোপনে থাকা একাধিক আওয়ামী লীগ নেতার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন এবং দলীয় তৎপরতায় যুক্ত ছিলেন।

জানা গেছে, আইভি খাতুন নুপুর বগুড়া সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে কর্মরত। বৃহস্পতিবার দুপুরে বগুড়া সদর থানা পুলিশের একটি দল সিটি করপোরেশন কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, নুপুরের বিরুদ্ধে আগে থেকেই নাশকতার মামলা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তিনি মোবাইল ফোনের মাধ্যমে আত্মগোপনে থাকা একাধিক আওয়ামী লীগ নেতার সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছিলেন এবং দলীয় তৎপরতা চালাচ্ছিলেন।

তিনি আরও বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।