রাবির ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি থেকে, আবেদন ১২-২৭ নভেম্বর | Daily Chandni Bazar রাবির ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি থেকে, আবেদন ১২-২৭ নভেম্বর | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৬ ০০:৩০
রাবির ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি থেকে, আবেদন ১২-২৭ নভেম্বর
মোঃ ফয়সাল আলম, রাজশাহী

রাবির ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি থেকে, আবেদন ১২-২৭ নভেম্বর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন ১২ থেকে ২৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত গ্রহণ করা হবে। ৮, ৯ ও ১৬ জানুয়ারি ২০২৭ তারিখে যথাক্রমে বি, সি ও এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে প্রাথমিকভাবে নির্ধারিত হয়েছে। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

রোববার (১৬ আগস্ট)  দুপুরে প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভায় এসকল বিষয়ে সুপারিশ করা হয়। উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।