বগুড়ায় লাইসেন্স ছাড়াই আবাসিক হোটেল, জরিমানা | Daily Chandni Bazar বগুড়ায় লাইসেন্স ছাড়াই আবাসিক হোটেল, জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৬ ০০:৪১
বগুড়ায় লাইসেন্স ছাড়াই আবাসিক হোটেল, জরিমানা
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় লাইসেন্স ছাড়াই আবাসিক হোটেল, জরিমানা

বগুড়ার আদমদীঘির সান্তাহারে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন ছাড়াই আবাসিক হোটেল পরিচালনার দায়ে দুটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের স্টেশন রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্টেশন রোড এলাকায় দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই কয়েকটি প্রতিষ্ঠান আবাসিক হোটেল ব্যবসা পরিচালনা করে আসছিল। এ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে রোববার দুপুরে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে লাইসেন্স ছাড়া আবাসিক হোটেল পরিচালনার অপরাধে সান্তাহার আবাসিক হোটেলকে ২০ হাজার টাকা এবং সোনারগাঁও আবাসিক হোটেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে হোটেল মালিকদের প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন গ্রহণের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে আইনবহির্ভূতভাবে ব্যবসা পরিচালনা না করার জন্য তাদের সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম বলেন, লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া কোনো আবাসিক হোটেল পরিচালনার সুযোগ নেই। আইন অমান্য করে ব্যবসা পরিচালনা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।