বগুড়ায় মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে আরেক ছাত্রের বিরুদ্ধে মামলা | Daily Chandni Bazar বগুড়ায় মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে আরেক ছাত্রের বিরুদ্ধে মামলা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৬ ২৩:৫৯
বগুড়ায় মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে আরেক ছাত্রের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে আরেক ছাত্রের বিরুদ্ধে মামলা

বগুড়ার আদমদীঘিতে ১১ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে একই মাদরাসার আরেক ছাত্রের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) রাতে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে আদমদীঘি থানায় মামলাটি করেন। তবে বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি উপজেলার শিয়ালশন রাস্তার মোড় এলাকার একটি মাদরাসায় মক্তব শ্রেণিতে পড়াশোনা করে। সে মাদরাসার বোর্ডিংয়ে থেকে পড়াশোনা করে। একই মাদরাসায় পড়াশোনা করে অভিযুক্ত কিশোরও।

মামলার অভিযোগে বলা হয়, মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে ভুক্তভোগী শিশুটিকে একা পেয়ে অভিযুক্ত কিশোর তাকে বলাৎকার করে। পরে শিশুটি তার মাকে বিষয়টি জানায়। এরপর তার মা থানায় মামলা করেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত কিশোরকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।