চিপসে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, ‘ভাই-বোন চিপস ফ্যাক্টরি’কে জরিমানা | Daily Chandni Bazar চিপসে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, ‘ভাই-বোন চিপস ফ্যাক্টরি’কে জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৬ ০০:১৬
চিপসে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, ‘ভাই-বোন চিপস ফ্যাক্টরি’কে জরিমানা
নিজস্ব প্রতিবেদক

চিপসে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, ‘ভাই-বোন চিপস ফ্যাক্টরি’কে জরিমানা

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি এবং নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের অভিযোগে ‘ভাই-বোন চিপস ফ্যাক্টরি’ নামে একটি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলার পশ্চিম গোদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের সময় কারখানাটিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরি করতে দেখা যায়। এছাড়া চিপসে নিষিদ্ধ দ্রব্য সাল্টু ও ইন্ডাস্ট্রিয়াল লবণ মেশানোর প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি ময়লাযুক্ত স্থানে চিপস শুকাতে দেওয়া এবং কর্মীদের স্বাস্থ্যবিধি না মেনে কাজ করার বিষয়টিও নজরে আসে।

এসব অনিয়মের বিষয়ে কারখানার মালিক মোছা. রুমী অপরাধ স্বীকার করলে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। এ সময় সদর উপজেলা স্যানিটারি পরিদর্শক মো. শাখাওয়াত হোসেন এবং জেলা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

সহকারী পরিচালক মো. মেহেদী হাসান বলেন, জনস্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।