পুকুরে ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু | Daily Chandni Bazar পুকুরে ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৬ ০০:৫২
পুকুরে ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

পুকুরে ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে পুকুরের পানিতে ডুবে হোসাইন নামে ১৭ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে নন্দীগ্রাম পৌরসভার চুকাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হোসাইন ওই এলাকার ওসমান গনির ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির বাইরে ফুটবল নিয়ে খেলছিল হোসাইন। একপর্যায়ে তার বলটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। বলটি তুলতে পুকুরের পাড়ে গেলে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় শিশুটি।

বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় নন্দীগ্রাম ২০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. দিগন্তময় সরকার পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

হোসাইনের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায়ও শোকের আবহ সৃষ্টি হয়েছে।