শেখ হাসিনাকে নিয়ে ভিডিও প্রচার, বগুড়ায় নারী গ্রেপ্তার | Daily Chandni Bazar শেখ হাসিনাকে নিয়ে ভিডিও প্রচার, বগুড়ায় নারী গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬ ০৯:৪৯
শেখ হাসিনাকে নিয়ে ভিডিও প্রচার, বগুড়ায় নারী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনাকে নিয়ে ভিডিও প্রচার, বগুড়ায় নারী গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও ভিডিও প্রচারের অভিযোগে সীমা মিত্র নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বগুড়া মহানগরের গোয়ালগাড়ি এলাকায় আওয়ামী লীগ নেতা রাহুল গাজীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার সীমা মিত্র পিরোজপুরের নাজিরপুর উপজেলার সিংখালী গ্রামের সৌরভ মিশ্রির মেয়ে। তিনি বগুড়া শহরে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, ‘ভয়েস অব ৭১’ নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রচারণা চালানো হতো। এছাড়া সীমা মিত্রের ব্যবহৃত ‘Sima mittro 71’ নামের টিকটক অ্যাকাউন্ট থেকেও শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও ভিডিও প্রচার করা হয়েছে।

এসব ভিডিও ও বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হলে বিষয়টি পুলিশের নজরে আসে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, রোববার (৩০ আগস্ট) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে সীমা মিত্রকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।