রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুসে উড়বে বাংলাদেশের পতাকা | Daily Chandni Bazar রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুসে উড়বে বাংলাদেশের পতাকা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৫৮
রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুসে উড়বে বাংলাদেশের পতাকা
সঞ্জু রায়:

রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ 
মাউন্ট এলব্রুসে উড়বে বাংলাদেশের পতাকা

সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,৬৪২ মিটার উচ্চতায় ককেশাস পর্বতমালায় অবস্থিত রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুস জয়ের লক্ষ্যে সেপ্টেম্বর মাসে রাশিয়া যাত্রা করতে যাচ্ছেন বাংলাদেশের খ্যাতিমান পর্বতারোহী ও এভারেস্ট বিজয়ী ইকরামুল হাসান শাকিল। ১১ই সেপ্টেম্বর শুক্রবার ঢাকাস্থ রাশিয়ান হাউসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন ও পতাকা হস্তান্তর অনুষ্ঠানে ইকরামুল হাসান শাকিলের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেওয়া হয় যা তিনি অভিযানের সময় সঙ্গে বহন করবেন এবং মাউন্ট এলব্রুসের শীর্ষে তা উত্তোলন করবেন। রাশিয়ান হাউস ইন ঢাকা এবং বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের যৌথ উদ্যোগে ১৯ সেপ্টেম্বর ২০২৬ ঢাকা ত্যাগের মাধ্যমে শুরু হতে যাওয়া প্রায় ১৫ দিনের এই অভিযান শুধু একটি পর্বতারোহণের চ্যালেঞ্জ নয়; এটি সাহস, দুঃসাহসিক অভিযান, অনুসন্ধান ও আবিষ্কারের অভিন্ন চেতনার মধ্য দিয়ে বাংলাদেশ ও রাশিয়ার জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি বিশেষ প্রতীক হয়ে উঠবে। মাউন্ট এলব্রুসের শীর্ষে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের এই উদ্যোগ দুই দেশের পারস্পরিক বন্ধুত্ব ও শ্রদ্ধার সম্পর্ককে আরও দৃশ্যমান করার পাশাপাশি বাংলাদেশের পর্বতারোহণের সক্ষমতা ও তরুণ প্রজন্মের মধ্যে অ্যাডভেঞ্চার ও অনুসন্ধানের চেতনাকে উৎসাহিত করবে।