বগুড়ার বায়তুল মা’মূর জামে মসজিদের নতুন কমিটি গঠন | Daily Chandni Bazar বগুড়ার বায়তুল মা’মূর জামে মসজিদের নতুন কমিটি গঠন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৬ ০১:১৭
বগুড়ার বায়তুল মা’মূর জামে মসজিদের নতুন কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার বায়তুল মা’মূর জামে মসজিদের নতুন কমিটি গঠন

বগুড়ার বৃন্দাবনপাড়া (প্রফেসরপাড়া) এলাকার বায়তুল মা’মূর জামে মসজিদের সাত সদস্যবিশিষ্ট আংশিক পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আলহাজ্ব মোঃ এমদাদুল হককে সভাপতি এবং আলহাজ্ব মোঃ নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

গত ৫ অক্টোবর ২০২৬ তারিখে সাধারণ সভায় নতুন এ কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত সাধারণ সভায় পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের লক্ষ্যে একটি এডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এডহক কমিটির আহ্বায়ক হিসেবে অ্যাডভোকেট মোঃ আলী আসগর এবং সদস্য হিসেবে আলহাজ্ব মোঃ মোরশেদুল আলম ও আলহাজ্ব মোঃ ফজলুল করিমকে নতুন কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়। তাঁদের যাচাই-বাছাই ও মুসল্লিদের সঙ্গে আলোচনা এবং ঐকমত্যের ভিত্তিতে সাত সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর রব, সহসাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ওয়েহেদুজ্জামান টিপু, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ মাহফুজুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক মাস্টার এবং ধর্মীয় সম্পাদক আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম মুঞ্জ।

রেজল্যুশনে উল্লেখ করা হয়েছে, ঘোষিত সাত সদস্যের কমিটি এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ মসজিদ পরিচালনা কমিটি গঠন করবে। নতুন কমিটির মেয়াদ ২০২৬ সালের ৫ অক্টোবর থেকে ২০২৯ সালের ৪ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

মসজিদের উন্নয়ন, সুষ্ঠু পরিচালনা এবং বৃহত্তর স্বার্থ বিবেচনায় নতুন কমিটি গঠন করা হয়েছে বলে রেজল্যুশনে উল্লেখ করা হয়।