বগুড়া সিটি কর্পোরেশনের মাস্টার প্ল্যান কমিটির সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar বগুড়া সিটি কর্পোরেশনের মাস্টার প্ল্যান কমিটির সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬ ০০:১০
বগুড়া সিটি কর্পোরেশনের মাস্টার প্ল্যান কমিটির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক

বগুড়া সিটি কর্পোরেশনের মাস্টার প্ল্যান কমিটির সভা অনুষ্ঠিত

বগুড়া সিটি কর্পোরেশনের মাস্টার প্ল্যান কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।

সভায় উপস্থিত ছিলেন মাস্টার প্ল্যান কমিটির উপদেষ্টা ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। এ ছাড়া উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব ও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী, সিটি কর্পোরেশনের সচিব পপি খাতুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।