সিরাজগঞ্জে পরিবেশ দূষণ, চার কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা | Daily Chandni Bazar সিরাজগঞ্জে পরিবেশ দূষণ, চার কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬ ০১:২৫
সিরাজগঞ্জে পরিবেশ দূষণ, চার কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা
সিরাজগঞ্জ সংবাদদাতাঃ

সিরাজগঞ্জে  পরিবেশ দূষণ, চার কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের বেলকুচির তামাই এলাকায় অপরিশোধিত তরল বর্জ্য নির্গমনের দায়ে চারটি কারখানাকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পরিচালিত অভিযানে গোলাম হোসেন ডাইং ও সাদিয়া কালার হাউসকে ৫০ হাজার টাকা করে, নাঈম টেক্সটাইলকে এক লাখ টাকা এবং পান্নু মুন্সী ডাইংকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
 
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম। অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
 
অভিযান শেষে কারখানাগুলোতে বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপন করে পরিবেশ দূষণ রোধের নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।