বগুড়ায় টেক্সটাইল ভোকেশনাল শিক্ষার প্রসার ও উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar বগুড়ায় টেক্সটাইল ভোকেশনাল শিক্ষার প্রসার ও উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ নভেম্বর, ২০২৬ ১০:৪৭
বগুড়ায় টেক্সটাইল ভোকেশনাল শিক্ষার প্রসার ও উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় টেক্সটাইল ভোকেশনাল শিক্ষার প্রসার ও উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়ায় টেক্সটাইল ভোকেশনাল শিক্ষার গুরুত্ব, প্রসার ও উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বগুড়া সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, বগুড়ার যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। বরেণ্য অতিথি ছিলেন বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক (সচিব) ড. আব্দুস সবুর। সভায় সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ।
সভায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, কর্মমুখী শিক্ষা সম্প্রসারণ এবং টেক্সটাইল খাতে দক্ষ জনবল তৈরিতে ভোকেশনাল শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি এ শিক্ষার মানোন্নয়ন, প্রসার ও উন্নয়নে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা।