জয়পুরহাটে জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ | Daily Chandni Bazar জয়পুরহাটে জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬ ০০:১০
জয়পুরহাটে জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
মোঃ মোয়ান্নাফ হোসেন শিমুল, জয়পুরহাট

জয়পুরহাটে জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

ইসলামিক ফাউন্ডেশন জয়পুরহাটের আয়োজনে জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা  এর পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  
 
​সোমবার (১৬ নভেম্বর) বিকেলে জয়পুরহাট জেলা মডেল মসজিদ হলরুমে ইসলামিক ফাউন্ডেশন জয়পুরহাটের কনফারেন্স রুমে  এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  
 
 
​ইসলামিক ফাউন্ডেশন জয়পুরহাটের উপপরিচালক  সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাক আল মামুন মিয়া।  
 
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রশিদ এবং একই বিভাগের প্রভাষক রাজিবুল ইসলাম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন জয়পুরহাট সদরের ফিল্ড সুপারভাইজার  আব্দুর রউফ।
 
​অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ জেলা পর্যায়ের বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।  
 
 
​আয়োজকরা জানান, জেলা পর্যায়ে বিজয়ী এই প্রতিযোগীরা আগামী জানুয়ারি মাসে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং সেখান থেকে উত্তীর্ণরা পর্যায়ক্রমে জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাবে।