সোনাতলায় সাবমার্সিবল পাম্প স্থাপনে অনিয়ম ও ধীরগতি, সেবাপ্রার্থীদের ক্ষোভ | Daily Chandni Bazar সোনাতলায় সাবমার্সিবল পাম্প স্থাপনে অনিয়ম ও ধীরগতি, সেবাপ্রার্থীদের ক্ষোভ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬ ০০:১৩
সোনাতলায় সাবমার্সিবল পাম্প স্থাপনে অনিয়ম ও ধীরগতি, সেবাপ্রার্থীদের ক্ষোভ
সোনাতলা, বগুড়া সংবাদদাতাঃ

সোনাতলায় সাবমার্সিবল পাম্প স্থাপনে অনিয়ম ও ধীরগতি, সেবাপ্রার্থীদের ক্ষোভ

বগুড়ার সোনাতলায় ৮৪টি সাবমার্সিবল পাম্প স্থাপনে ব্যাপক অনিয়ম ও ধীরগতির অভিযোগ পাওয়া গেছে। ২০২৪-২৫ অর্থবছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও কাজ শেষ হয়নি। এর প্রেক্ষিতে ঠিকাদার ও উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর বারবার চিঠি দিয়েও সাড়া পাচ্ছেন না উপজেলা উপ-সহকারী প্রকৌশলী। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় সেবাপ্রার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা যাচ্ছে। 

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় সারা দেশের ন্যায় সোনাতলা উপজেলায় ৮৪টি সাবমার্সিবল স্থাপনের সিদ্ধান্ত হয়। উক্ত কাজ পায় ঢাকা মিরপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান এস আর এন্টার প্রাইজ। তারা ৭৫ শতাংশ কাজ করে দীর্ঘদিন যাবৎ বাকি কাজ ফেলে রেখেছে। এতে সংশ্লিষ্ট উপকারভোগীরা চরম দুর্ভোগের মধ্যে মধ্যে পড়েছেন। উল্লেখ্য, প্রত্যেকটি পাম্প স্থাপনের জন্য ৮৮ হাজার টাকা বরাদ্দ। কিন্তু সেবাপ্রার্থীদের অভিযোগ, তারা ২০-৩০ হাজার টাকার কাজ করে আর কাজ করেনি। এমন প্রেক্ষাপটে গতকাল ১৫ নভেম্বর তারিখে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়ে চতুর্থবারের মতো চিঠি দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান। এর অনুলিপি সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকেও পাঠানো হয়। 

এ বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান বলেন, ‘উক্ত প্রকল্পটির কাজ সমাপ্ত করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে বারবার ফোন দিয়ে চিঠি দিয়েও কাজ হচ্ছে না। ফোন দিলে তারা ফোন রিসিভ করে না। এ ক্ষেত্রে আমি নিরুপায়।’