সিরাজগঞ্জে মাকে হত্যার অভিযোগে ছেলেসহ গ্রেপ্তার ৩ | Daily Chandni Bazar সিরাজগঞ্জে মাকে হত্যার অভিযোগে ছেলেসহ গ্রেপ্তার ৩ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬ ০০:৩৯
সিরাজগঞ্জে মাকে হত্যার অভিযোগে ছেলেসহ গ্রেপ্তার ৩
সিরাজগঞ্জ সংবাদদাতাঃ

সিরাজগঞ্জে  মাকে হত্যার অভিযোগে ছেলেসহ গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নেশার টাকার জন্য মাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলে আশরাফুল ইসলামের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে উপজেলার রামকান্তপুর গ্রাম থেকে মতিফুল বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশরাফুলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নেশার টাকা নিয়ে মায়ের সঙ্গে আশরাফুলের বিরোধ হয়। একপর্যায়ে তাঁকে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে ঘরের ভেতরে লুকিয়ে রাখেন তিনি। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।