প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬ ০০:৪৩
জয়পুরহাটে কালাইয়ে নবান্নে জামাইদের ধুম, পাঁচশিরার মাছের মেলায় ৪ লাখ ২০ হাজার টাকার মহিষ
মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল, জয়পুরহাট
নতুন ধানের ঘ্রাণে গ্রামবাংলায় শুরু হয়েছে নবান্নের উৎসব। বাড়িতে বাড়িতে মেয়ে-জামাই, নাতি-নাতনি ও আত্মীয়স্বজনকে নিমন্ত্রণের আয়োজন চলছে। নতুন চালের ভাত, পিঠা-পায়েসের পাশাপাশি আপ্যায়নের তালিকায় থাকে বড় মাছ। আর সেই মাছ কেনাকে ঘিরে জামাইদের মধ্যে চলে এক নীরব প্রতিযোগিতা। কে কত বড় মাছ কিনলেন, কত টাকা দিয়ে কিনলেন এ নিয়ে শ্বশুরবাড়িতেও চলে আনন্দ-আলোচনা।
নবান্নের এমনই এক ব্যতিক্রমী আয়োজনকে কেন্দ্র করে জয়পুরহাটের কালাই পৌরসভার পাঁচশিরা বাজারে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। এবারের মেলায় বড় বড় মাছের পাশাপাশি বাড়তি আকর্ষণ হিসেবে এসেছে ৪ লাখ ২০ হাজার টাকা দামের একটি মহিষ।
বুধবার (১৮ নভেম্বর) ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ভোর থেকে দিনব্যাপী এ মেলা চলছে। উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন গ্রাম ছাড়াও আশপাশের এলাকা থেকে ক্রেতা-দর্শনার্থীরা মেলায় আসছেন। বড় মাছ কেনাবেচার পাশাপাশি নানা পণ্যের দোকানও
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অগ্রহায়ণ মাসে আমন ধান ঘরে তোলার পর নবান্ন উপলক্ষে পাঁচশিরা বাজারে এ মাছের মেলা বসে আসছে দীর্ঘদিন ধরে। এ অঞ্চলের মানুষের কাছে এটি শুধু কেনাবেচার আয়োজন নয়, বরং পারিবারিক মিলনমেলা। এ দিনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে থাকা মেয়ে-জামাই ও আত্মীয়স্বজনকে বাড়িতে দাওয়াত দেওয়া হয়। নতুন চালের ভাতের সঙ্গে মাছের বিশেষ পদ রান্না করে তাদের আপ্যায়ন করা হয়। অনেক পরিবারে জামাইয়ের হাতে বড় মাছ তুলে দেওয়াও রীতিতে পরিণত হয়েছে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অগ্রহায়ণ মাসে আমন ধান ঘরে তোলার পর নবান্ন উপলক্ষে পাঁচশিরা বাজারে এ মাছের মেলা বসে আসছে দীর্ঘদিন ধরে। এ অঞ্চলের মানুষের কাছে এটি শুধু কেনাবেচার আয়োজন নয়, বরং পারিবারিক মিলনমেলা। এ দিনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে থাকা মেয়ে-জামাই ও আত্মীয়স্বজনকে বাড়িতে দাওয়াত দেওয়া হয়। নতুন চালের ভাতের সঙ্গে মাছের বিশেষ পদ রান্না করে তাদের আপ্যায়ন করা হয়। অনেক মেলার জন্য ব্যবসায়ীরা কয়েক দিন আগে থেকেই প্রস্তুতি নেন। বিভিন্ন পুকুর, দীঘি ও জলাশয় থেকে সংগ্রহ করেন বড় আকারের মাছ। বাজারের সারি সারি দোকানে বোয়াল, রুই, কাতলা, মৃগেল, চিতল, ব্ল্যাক কার্প, গ্রাস কার্প, সিলভার কার্প, কালবাউশ, পাঙ্গাস ও বাঘা আইড়সহ নানা প্রজাতির মাছ সাজিয়ে রাখা হয়েছে। পাঁচ কেজি থেকে শুরু করে ১৮ কেজি ওজনের মাছের পাশাপাশি অতীতে ২৮ কেজি ওজনের কাতলাও উঠেছে এ মেলায়। মাছের প্রজাতি ও আকার অনুযায়ী কেজিপ্রতি দাম ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত হতে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর ২৮ কেজি ওজনের একটি কাতলা মাছ ৩৩ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছিল। এবারও বড় মাছের প্রতি ক্রেতাদের আগ্রহ রয়েছে। অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে বাজারে এসে দরদাম করে পছন্দের মাছ কিনছেন। কেউ মেয়ের বাড়িতে পাঠানোর জন্য, আবার কেউ জামাই-নাতি-নাতনিদের আপ্যায়নের জন্য মাছ কিনছেন।রাজশাহীর বাগমারা থেকে আসা কালাইয়ের উদয়পুরের জামাই মোস্তাফিজুর রহমান প্রতিবছর শ্বশুরবাড়ির আমন্ত্রণে এ মেলায় আসেন। এবার তিনি ২৫ কেজি ওজনের একটি কাতলা মাছ সাড়ে ৩৭ হাজার টাকায় কিনেছেন। তিনি বলেন, এ মেলা তাদের কাছে আলাদা আনন্দের। শ্বশুরবাড়ির সবাই একসঙ্গে হন, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা হয়। মেলায় এসে বড় মাছ কেনাও যেন উৎসবের অংশ। এবারও পরিবারের জন্য পছন্দমতো মাছ কেনার ইচ্ছা ছিল তার।
ভাদশা গ্রামে থেকে আসা আসাদুল হক বলেন, এ দিনটির জন্য আত্মীয়স্বজন অপেক্ষা করেন। মেয়ে-জামাই ও নাতি-নাতনিদের দাওয়াত দেওয়া হয়। তাদের আপ্যায়নের জন্য মাছ কিনতে হয়। এবারও ছোট-বড় মিলিয়ে অনেক মাছ কেনার প্রস্তুতি রয়েছে। সারা বছরের ব্যস্ততার মধ্যে এমন আয়োজন পরিবারের সবাইকে একসঙ্গে হওয়ার সুযোগ করে দেয়।
কালাই পৌরশহরের আমানুল হোসেন বলেন, মেয়ে-জামাই বাড়িতে এলে তাদের ভালোভাবে আপ্যায়ন করতে হয়। সামর্থ্য অনুযায়ী বড় মাছ কেনার চেষ্টা করেন তারা। মাছের দাম বেশি হলেও পরিবারের আনন্দের কথা ভেবে কেনাকাটা করতে হয়।
মেলায় মাছ বিক্রি করতে আসা ব্যবসায়ী তাজুল ইসলাম বলেন, ‘মেলার জন্য বিভিন্ন জায়গা থেকে বড় মাছ সংগ্রহ করতে হয়। ক্রেতারা সাধারণত বড় কাতলা, রুই, বোয়াল ও চিতল খোঁজেন। দাম কিছুটা বেশি হলেও নবান্নের আনন্দে অনেকে মাছ কেনেন। ভালো বিক্রি হলে ব্যবসায়ীদেরও লাভ থাকে। অন্য ব্যবসায়ীদের প্রত্যাশা, এবার ক্রেতার উপস্থিতি ও বিক্রি ভালো হবে। তাদের কেউ কেউ ১০ থেকে ২৫ মণ পর্যন্ত মাছ বিক্রির লক্ষ্যমাত্রার কথা জানিয়েছেন।’
পাঁচশিরা বাজারের ইজারাদার আব্দুল লতিফ বলেন, এ মেলা এলাকার মানুষের প্রায় একশ বছরের ঐতিহ্য। ব্যবসায়ীরা আগে থেকেই মাছ সংগ্রহ করে রাখেন। দূরদূরান্ত থেকে মানুষ এখানে আসেন। মাছ কেনাবেচার পাশাপাশি আত্মীয়স্বজনের মিলনও ঘটে। এ কারণেই দিনটির জন্য সবাই অপেক্ষা করেন। এবার মেলায় প্রায় দেড় থেকে দুই কোটি টাকার মাছ বিক্রি হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
কালাই উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রফিকুল ইসলাম বলেন, ‘পাঁচশিরা বাজারে বিভিন্ন প্রজাতির বড় মাছের সমাগমে ক্রেতাদের পাশাপাশি মাছচাষিরাও উৎসাহিত হন। মেলায় অনিরাপদ বা বিষাক্ত মাছ বিক্রি ঠেকাতে মৎস্য বিভাগের নজরদারি থাকবে। এবারও বিপুল পরিমাণ মাছ বিক্রির সম্ভাবনা রয়েছে। তার ধারণা, দিন শেষে লেনদেন দেড় কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।