প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৬ ০০:৪৮
ডেঙ্গুতে আক্রান্ত যুবদল নেতা সুমন, সুস্থতা কামনায় জেলা নেতৃবৃন্দের বিবৃতি
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন বগুড়া জেলা যুবদলের সহসভাপতি ফেরদৌস আজম সুমন। তাঁর দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন জেলা যুবদলের নেতৃবৃন্দ।
গত ১৭ নভেম্বর দেওয়া ওই বিবৃতিতে বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসানসহ সংগঠনের নেতৃবৃন্দ ফেরদৌস আজম সুমনের আশু রোগমুক্তি, পূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে দোয়া করেন, তিনি যেন ফেরদৌস আজম সুমনকে দ্রুত সুস্থতা দান করেন।