তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ | Daily Chandni Bazar তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬ ০৬:৩৮
তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ
নিজস্ব প্রতিবেদক

তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়া মহানগর বিএনপির আয়োজনে তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল ২১ নভেম্বর বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
 
কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল ইসলাম হিরু, সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মনি এবং মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
 
জন্মদিন উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও জলজ সম্পদ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।