সরকারের অগ্রাধিকারমূলক ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় দেশজুড়ে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে। এ কার্যক্রমের অংশ হিসেবে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন। তথ্য দিতে ভোগান্তি এড়াতে নাগরিকদের আগেভাগেই প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের তেজগাঁও সার্কেল কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে। সমাজসেবা কর্মকর্তা ইনসান আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গত অক্টোবর থেকে সারা দেশে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি পরিবারকে ডাটাবেজের আওতায় আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তথ্য সংগ্রহকারীরা এলে যেসব কাগজপত্র ও তথ্য লাগবে
বিজ্ঞপ্তি অনুযায়ী, তথ্য সংগ্রহকারীরা বাড়িতে এলে তথ্য প্রদান সহজ ও নির্ভুল করতে নাগরিকদের নিচের কাগজপত্র ও তথ্য প্রস্তুত রাখতে হবে—
১. পরিচয়পত্র
যে নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে, তাঁর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি রাখতে হবে। পাশাপাশি পরিবারের অন্য প্রাপ্তবয়স্ক সদস্যদের এনআইডি এবং ১৮ বছরের কম বয়সী বা যাদের এনআইডি নেই, তাদের জন্মনিবন্ধন সনদ প্রস্তুত রাখতে হবে।
২. আর্থিক ও ব্যক্তিগত তথ্য
কার্ডগ্রহীতা নারীর এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট নম্বর, পরিবারের মোট সদস্যসংখ্যা, আয়-ব্যয় এবং সম্পদের সঠিক বিবরণ দিতে হবে।
৩. ছবি ও স্বাক্ষর
আবেদনকারী নারীর ছবি এবং বসতবাড়ির ছবি প্রস্তুত রাখতে হবে। পাশাপাশি নির্ধারিত ফরমে স্বাক্ষর অথবা টিপসই দেওয়ার প্রস্তুতিও রাখতে হবে।
ফ্যামিলি কার্ডের জন্য টাকা লেনদেন নয়
বিজ্ঞপ্তিতে বিশেষভাবে জানানো হয়েছে, ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হবে। কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কোনো ব্যক্তি বা প্রতারক চক্র অর্থ দাবি করলে তাদের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য নাগরিকদের সতর্ক করা হয়েছে।
একই সঙ্গে কোনো পরিবার যেন শুমারি থেকে বাদ না পড়ে, সে জন্য সঠিক তথ্য দিয়ে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারীদের সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন ও জনসচেতনতা বাড়াতে মসজিদ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, ইমাম-খতিব এবং সুশীল স