প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬ ২২:২১

ত্রয়োদশ জাতীয় সংসদে তিনজনের নামে শোক প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদে তিনজনের নামে শোক প্রস্তাব

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনজনের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ শোক প্রস্তাব উত্থাপন করেন।

শোক প্রস্তাবে তিনজনের নাম উল্লেখ করা হয়। তারা হলেন—শরিফ ওসমান বিন হাদি, আবরার ফাহাদ এবং ফেলানি খাতুন।

আধিপত্যবাদবিরোধী আন্দোলনের নেতা ও জুলাইযোদ্ধা শরিফ ওসমান বিন হাদি ২০২৫ সালের ১৮ ডিসেম্বর গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর শিক্ষার্থী আবরার ফাহাদ ২০১৯ সালের ৭ অক্টোবর ছাত্রলীগের নির্যাতনে নিহত হন।

অন্যদিকে, ২০১১ সালের ৭ জানুয়ারি বাংলাদেশ-ভারত সীমান্তের কাঁটাতারে ঝুলন্ত অবস্থায় ফেলানি খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। সে সময় সীমান্তটি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর নিয়ন্ত্রণে ছিল।

সংসদে উত্থাপিত শোক প্রস্তাবে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

উপরে