প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬ ২১:১৮

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

সরকার দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে। এ বিষয়ে রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করা এবং তৃণমূল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নবনিযুক্ত প্রশাসকেরা নিজ নিজ জেলার উন্নয়ন কার্যক্রম সমন্বয় ও প্রশাসনিক তদারকির দায়িত্ব পালন করবেন।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকজন হলেন— রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজশাহীতে মো. এরশাদ আলী, খুলনায় এস এম মনিরুল হাসান (বাপ্পী) এবং সিলেটে আবুল কাহের চৌধুরী।

এছাড়া ময়মনসিংহে সৈয়দ এমরান সালেহ, কুমিল্লায় মো. মোশতাক মিয়া, কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরী নিয়োগ পেয়েছেন।

ঢাকার আশপাশের জেলাগুলোর মধ্যে নারায়ণগঞ্জে মো. মামুন মাহমুদ, মুন্সীগঞ্জে এ কে এম ইরাদত এবং কিশোরগঞ্জে খালেদ সাইফুল্লাহ সোহেল খানকে প্রশাসক করা হয়েছে।

উত্তরাঞ্চলের কয়েকটি জেলার মধ্যে দিনাজপুরে মোফাজ্জল হোসেন দুলাল, বগুড়ায় এ কে এম আহাসানুল তৈয়ব জাকির এবং নওগাঁয় মো. আবু বক্কর সিদ্দিক দায়িত্ব পেয়েছেন।

দক্ষিণাঞ্চলের জেলাগুলোর মধ্যে বরিশালে আকন কুদ্দুসর রহমান, ভোলায় গোলাম নবী আলমগীর এবং পটুয়াখালীতে স্নেহাংশু সরকারকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া টাঙ্গাইলে এস এম ওবায়দুল হক এবং নেত্রকোনায় অ্যাডভোকেট মো. নূরুজ্জামানকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

স্থানীয়দের আশা, নতুন প্রশাসকদের মাধ্যমে জেলা পরিষদগুলোর কার্যক্রমে গতিশীলতা আসবে এবং নাগরিক সেবা আরও কার্যকর হবে।

উপরে