প্রকাশিত : ৬ জুন, ২০২৬ ০০:২৮

দেশে এক দিনে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১,৪১১

নিজস্ব প্রতিবেদক
দেশে এক দিনে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১,৪১১

দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

শুক্রবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৬১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৫১৯ জন এবং হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ৯১ জনের।

এছাড়া একই সময়ের মধ্যে দেশে মোট ৭৬ হাজার ৮৭৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এদের মধ্যে ৬২ হাজার ২৩৭ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৫৮ হাজার ১৫৪ জন।

ক্রমবর্ধমান আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়িয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর টিকাদান কার্যক্রম জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে।

উপরে