প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬ ২১:৩৯

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (১৪ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথভাবে কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৫ আগস্ট) খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর পর্যায়ে তার আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

পরদিন রোববার (১৬ আগস্ট) সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও একইভাবে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মী, সংশ্লিষ্ট ইউনিট ও শিক্ষাপ্রতিষ্ঠানকে যথাযথ মর্যাদা ও সর্বাত্মক অংশগ্রহণের মাধ্যমে ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

উপরে