প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২৬ ১২:০০
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে সস্ত্রীক প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) সকালে সহধর্মিণী জুবায়দা রহমানকে নিয়ে তিনি অনুষ্ঠানে অংশ নেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের বিশেষ প্রদর্শনীতে অংশ নিচ্ছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ৩ হাজার ক্যাডেট। পাশাপাশি বাংলাদেশ স্কাউটসের ৫০০ সদস্যও এতে অংশ নিয়েছেন।
কুচকাওয়াজ অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূতরা।
